আর একটা ভাল নাম মাত্র,
যে নামে মাত্রা ছাড়িয়ে যাওয়া মনুষত্বের গন্ধ আছে,
যে চোখের নরম চামড়ার পেছনে আছে একটা দীপ্তমান আগুন,
যে নাম শুধু শব্দে আর মানে ভরা নয়,
টইটুম্বুর কিছু মানবিক অভিমানে আর জৈবিক টানে |
সে নাম বিদেশে একটা মাতৃভাষার রুপায়ন হয়ত |
সে নাম ভরে থাক আজ শীতের আকাশে,
কাল বসন্তের পাতায়,
আর পরশু হয়ত আমার ডাল সাঁতলানোর ফোরণে |
সে নাম হোক আমার গোপন বীজমন্ত্র,
আমার সারাদিনের অলসভাবে পাতা ওলটানো গ্রন্থ|
সারাদিন
এক একদিন একটা 'সারাদিন' -এর আশা থাকে |
রোজদিন মনে হয়,
যদি 'সারাদিন' সারা দিন-রাত ধরে থাকে|
বালিশে, মাথায়, চুলে. ঠোঁটে, ঘরে, ঘামে, ঠান্ডায় কুয়াশায়,
'সারাদিন' যদি মেঘলা বেলা হয়, অথবা এক বিদ্যুত ভরা রাত,
'সারাদিন' যদি হয় আলুসেদ্ধ ভাত খেয়েও
আধবোজা চোখে মত্ত আবেগে অস্ফুটে বলা,
'তোমাকে চাই', 'তোমাকে চাই', 'আর একটু', 'আরও অনেকটা'?
আরেকটা 'সারাদিনের' অপেক্ষায় ভরা প্রতিদিন
টুকরো, টুকরো করে আরেকটা 'সারাদিন' এর অপেক্ষা |
কেন ?
কেন বলত রাক্ষসটার নাম খরগোশ বাবু হয়?
আর সবুজ পাতা খেয়েও তবু, চোখদুটো চকচকে লাল হয়?
আবার দেখ 'ধন্যবাদ' এ কেমন ধন্য হওয়াই বাদ?
আর সংসারের সবটাতেই যেন সং সাজার কাজ?
কেন বলত অনুরাগের এত এত রাগ?
আর অভিলাষের 'ষ'- এর হঠাৎ পেটে কেন ভাগ?
কেন বলত তো মনের মানুষ এতটা ভুল বোঝে?
আবার অনেক হিসেব মেলার পরেও, নতুন অঙ্ক কষে?
আর সবুজ পাতা খেয়েও তবু, চোখদুটো চকচকে লাল হয়?
আবার দেখ 'ধন্যবাদ' এ কেমন ধন্য হওয়াই বাদ?
আর সংসারের সবটাতেই যেন সং সাজার কাজ?
কেন বলত অনুরাগের এত এত রাগ?
আর অভিলাষের 'ষ'- এর হঠাৎ পেটে কেন ভাগ?
কেন বলত তো মনের মানুষ এতটা ভুল বোঝে?
আবার অনেক হিসেব মেলার পরেও, নতুন অঙ্ক কষে?
No comments:
Post a Comment