বাদ-দে তো...
হা- ডু -ডু জিন্দাবাদ
হা- ডু -ডু মুর্দাবাদ
মার্ক্সবাদ, ধর্মবাদ,
ভেল্কিবাজ ওই নিরপেক্ষবাদ,
জাতিবাদে মুন্ডপাত
দিকে দিকে আতঙ্কবাদ
তাতে সম্পাদকের আলোকপাত
আর বেকার যত বাদানুবাদ,
নেতার তরে ‘মন কি বাত’
আর কবির কথা 'বাদ কি বাত' :-)
আজ আয়করের বজ্রপাত
মেকি যত ধন্যবাদ
সেখানে, আমি বাদ, তুই-ও বাদ
জাতে আমরা বর্বাদ |
No comments:
Post a Comment