‘হা-হা’ কার?
কিছু পুরুষ বালক থেকে লোক হয়ে যায়,
মেয়েগুলো ছেলেদের মত বড় হতে চায়,
আর হিজড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে,
- কেউ কাজ পায়, কেউ আজও একটা অস্বস্তি-ভরা গান গেয়ে ভিক্ষা চায়।
একগাদা জেঠতুতো, পিসতুতো, মামাতো, খুড়তুতোর মধ্যে কিছু ধর্ষণের রক্ত বিরক্তিতে শুকিয়ে যায়।
ফাঁসি হোক আজ এই কিম্ভূতকিমাকার পৌরুষের,
মরে বেঁচে যাক কিছু নারীত্ত্ব,
আর রক্তজীব গুলো ছড়িয়ে পড়ুক দূষিত নীল আকাশে।
পতিতা পৃথিবী এবার হাহাকার করুক কিছু আসলের, কিছু ফসলের।
No comments:
Post a Comment