Saturday, November 14, 2015

knowing you

রাত দুপুর
ভিনদেশী সুর
সোহিনীর তানে লয়ে,
চাঁদের আলোয়
প্রাণ জোড়ালো
সাদা-কালো কথা কয়ে I
ঝিরি-ঝিরি মেঘ
ঝরা পাতার, দুঃখ বিলাসিতা
ঝাপ্সা চোখে আজও ভাবি,
সেই,
প্রথম বারের কথা I
.
.
ভাব জমলো, ভালো লাগলো
তাইই রে নাই রে না
খেলার সাথী, মেলার সাথী
আমাদের ঘরাণা
.
.
হঠাৎ
মেঘের ফাঁকে টুকি মারে,
বুঝি, আড়-এর ছন্দ কাটা
হিজিবিজি, কেমন যেন
কাটা-কাটা কথা
নজর বুঝি লাগলো কারোর
শনির অন্ধকারে
আমার চাঁদ আমায় কেমন বিষ দংশন করে
আমার গান তোমার সুর
বেশুরো আজ লাগে...
তবু, গানওলা মন পাগলা মাদল
তাই, একতারাতেই মজে II
Amidst, September 17, countrywide festivities and a foreign moon,
cadence of nostalgia reign ....

যখন-তখন

যখন-তখন
---------------
আমার নয়, আমার বাবার ঘড়ি
বহু বছর হলো, আমিই পরি
আমার কব্জির ওপর একটা sepiaর চাক্তি
বুঝি সময়ের চাপে আঁকা ঘড়িটার উল্কি
দম দেওয়া ঘড়িটা, বেশ সময় বলে….
___________________________________________
“ফোন করেছিলাম সেদিন,
দুবার
প্রথমে কেটে দিলে, দ্বিতীয়বার ফোন টা বাজতে থাকলো
কথা হলো না সেবার”
একটা কর্কশ মেসেজ এসেছিলো
"অসময়ে ফোন কোরো না"
আমার ঘড়িটা যে অসময় বলে না ?!
_______________________________________
: “বাবা মারা গেছিলেন সেদিন, তাই ফোন করেছিলাম”
: “সে কি, কখন ?”
: “জানিনা, হাতে তখন ঘড়ি ছিলো না”
অশৌচের তানা-বানা
ওরা বলেছিলো, "অসময়ে চলে গেলো, তোর বাবা”
টিক্- টিক্ করে এখনও দম-বন্ধ ঘড়িটা
আমার ঘড়িটা, তবু, অসময় বলে না II
________________________________________________
Disclaimer: Any resemblance to real persons, living or dead, is rather intentional than coincidental.

চাষবাস

চাষবাস
-----------
আমার সমস্ত পুঁজি তোমায় দিয়েছিলাম
এক বাক্স স্বপ্নের বদলে-
আমার দুই বিঘা সবুজ দিয়েছিলাম
বিনিময়ে নীল পাবো বলে II
বলদ বাঁধার খুঁটিগুলো ভোঁতা হয়ে দাঁড়িয়ে আছে
ভিটে, বলদ, লাঙ্গল, সবই বন্ধক, আজ তোমার কাছে
স্বপ্নের বাক্সটা আজও আমারই আছে
জং ধরা তালা, চাবিটা তোমার কাছে II
নীল দাও নি তুমি, সবুজও না
দিয়েছ শুধু কিত্রিম হাসি আর চাবুকের ঘা
আমার অপরাধ?
আমার ছেঁড়া জামাটা তোমায় কিছুতেই দিই নি
আমার সবুজের কাকতাড়ুয়া আমি তোমাকে বানাইনি
বাণিজ্য আমিও জানি, তাই ক্ষ্যূব্ধ স্বরে বলি
প্রবঞ্চনার ঘায়ে আমায় মেরেই ফেলতে পেরেছো, তবু, ভয় দেখাতে পারোনি II
...On Peasant Movement, then and now...Some manifestations change, dynamics remain the same....

প্রথম চেনা

প্রথম চেনা
--------------
কলেজের শাড়ি,
3 quarter ব্লাউজ, যত্ন করা কঁুচি
সেফ্টী পিন - আঁচলে কঁুচি তে
- শক্ত করে আগলে রাখা
I
লম্বা বেণী, কিছু চূর্ণ কুন্তল
কালো ক্লিপ
- শক্ত করে আগলে রাখা
I
I
ক্লাস শুরু: রবীন্দ্রচর্চা
ছাত্র ছাত্রী: বিশটা
হালকা আওযাজ
দীর্ঘাঙ্গ মাস্টারদা
ফ্রেঞ্চ দাড়ি, দেশী মেজাজ
ঘুরে ঘুরে পড়ানো
দর্শন- রবি- কবি…
I
ক্লাস শেষ: attendence
চটপট বেরিয়ে যাবার আগে,
হালকা স্বরে : "কাঁচ ঘরে আজ উৎসব আছে"
I
I
বিকেল- সাইকল
কাঁচ ঘরের রীতি, সাদা শাড়ী
আলগা খোপা, ডোকরার কাঁটা
দুটো চঁাপা ফুল, মাটির ঝোলা দুল
শাড়ীর নীচে চোর কাঁটা লাগা
আঁচল কোমরে গোঁজা
- শক্ত করে আগলে রাখা
I
কাঁচঘর: মোমের আলো, জমকালো
কমলা সাদা পাঠভবনীদের ভীড়
বসলাম এক কোণে
অধ্যাবস্ায় আসনে
-শক্ত করে আগলে রাখা
I
I
হঠাৎ হাতের ওপর হাত
চোখ খুলে নির্বাক
“মাস্টারদা...?”
ধীর অনুরোধ: “একটু বাইরে আসবে?”
আঁচলটা টেনে নিয়ে
শক্ত সুরে জবাব... "আজ নয়, পরে দেখা যাবে”
26th Sep, 2015

Check-Mate

Check-Mate
______________
We specialize in chess.
You and me
We learnt, We played.
We made moves and -
…..just as I took my finger off the piece,
I saw the blunder made in your conniving eyes,
Oblivious to the scale of disaster
I liked the game, you enjoyed the game plan.
I played. You sported.
Blacks and Whites
We specialized.
Black coffee, White milk
sip by sip, as we played
We excel today
Stimulating opponents
Compatible Comfortable
I still play with you
Wish, we played together, though
Specialization…our check, our encumberance …
---------------------------------------------------------------------------
October 1 & October 2, 2015

Love:

Love:
She tabooed thy embrace, repulsed to the inching by;
Unaware, yet, gave in to the amorous hues,
The moist verdant and the breezy blues....
 — atANTETHESIS.

স্থান-কাল, মাত্র

স্থান-কাল, মাত্র
--------------------
পুপলি পড়ছে:
বর্তমান কাল: সীতা রামকে ভালোবাসে I - Present tense: Sita loves Rama.
অতীতকাল: সীতা রামকে ভালোবাসে I - Past tense: Sita loves Rama.
- আমি শিখিয়েছিলাম
পুপলি পড়ছে:
জোরে জোরে দুলে দুলে
ওভাবে পড়লে মনে থাকে
- আমিই শিখিয়েছিলাম
পুপলির বাবা শুধরে দিলো: ‘ভালোবাসিত’, অতীত কাল’
একবার… দুবার...আবার বলো
মনে রেখে রেখে I
খুন্তি-কড়াইয়ের ঠুংঠাং
…আওড়ালাম ...মনে মনে …...
আবার মনে রেখে রেখে...“ভালোবাসিতাম”
তেলে পাঁচফোড়ন
চড়্চড় পটপট্
একটু ঝাপ্‌সা..
ধোঁয়া ..ঝাঁঝ…..
অতীতকাল : ...ভালোবাসিতাম… আমিও শিখলাম....
Re-posting, as advised by many of you, who couldn't view the post properly. Seems the 'Note' route has its filters to popularization...Second chance, thus spellings corrected ... smile emoticon.
Thanks all, for your feedback, chimtis, khunshutis, comments, thumbs, nods, likes, encouragement....helps me pen...connects the otherwise a-social me to you and all of you. ...
...Oct 7/8, 2015
Love isn't past, it bangs and brews even resonates...but can it ever be gone...maZzhi ..'the past' ...??
The setting: mother cooking, daughter (Pupli) studying/rote learning tense, father interrupting and mentioning 'loved' as past tense, not 'love' as apparently the mother had taught, and taught with her conviction that 'love' can never be 'past'. Out there in the kitchen, as she cooks, she overhears, remembers...plethora of emotions hazy in the fumes of crackling spices...while she murmurs, 'I loved' , 'past tense', 'I learn'.....